About Graphic IT BD

ওয়ালাইকুম আসসালাম।
আমি শাহাদাত হোসাইন সজিব। ২০১৮ সাল থেকে একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এবং আমেরিকার দুটি এজেন্সির সঙ্গে ফুলটাইম কাজ করছি।  আমার যাত্রা শুরু হয়েছিল একটি পুরোনো এবং ভাঙা ল্যাপটপ দিয়ে। 

আলহামদুলিল্লাহ, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে প্রথম বছরেই সাফল্যের মুখ দেখেছি। ২০১৯ সালে আমার মনে হয়, বাংলাদেশে সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য ভালো কোনো প্ল্যাটফর্ম নেই। এই অভাব পূরণের লক্ষ্যেই আমি Graphic IT BD প্রতিষ্ঠা করি। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল সম্পূর্ণ বিনামূল্যে গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং শেখানো। আলহামদুলিল্লাহ, আজকের দিনে Graphic IT BD-এর ইউটিউব চ্যানেলে  ১ লক্ষেরো বেশি শিক্ষার্থী বিনামূল্যে এই দক্ষতাগুলো অর্জন করছে।

আমাদের কিছু নামমাত্র মূল্যের পেইড কোর্সও রয়েছে, যা মূলত তাদের জন্য, যারা আমাদের সঙ্গে কাজ করতে চায় বা লাইভ ক্লাসের মাধ্যমে আরও গভীরভাবে শিখতে আগ্রহী। আমাদের উদ্দেশ্য প্রতিটি শিক্ষার্থীকে দক্ষ করে তোলা এবং তাদের সফলতার পথে এগিয়ে নিয়ে যাওয়া।  Graphics ITBD একটি অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম, যেখানে নতুন ও আগ্রহী ডিজাইনারদের জন্য রয়েছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, টি-শার্ট ডিজাইন, ফ্রিল্যান্সিং এবং মার্কেটপ্লেস বিষয়ে হাতে-কলমে শেখার সুযোগ।

আমরা বিশ্বাস করি, দক্ষতা থাকলেই সফলতা সম্ভব — আর সেই দক্ষতাকে আয়ের পথে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য।
আমাদের কোর্স, লাইভ বুট ক্যাম্প এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে হাজারো শিক্ষার্থী আজ সফলভাবে Fiverr, Upwork, Microstock এবং Print-on-Demand প্ল্যাটফর্মে কাজ করছেন।

আমাদের মিশন হলো:

“প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা, যেন তারা আত্মনির্ভর হতে পারে এবং বিশ্ববাজারে সফলভাবে কাজ করতে পারে।”

যারা স্কিল আছে, কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন — তাদের জন্যই Graphics ITBD

আপনার দোয়া এবং সমর্থন কামনা করি। 

About Me